জাল ভিসায় বিদেশ যাওয়ার চেষ্টা, আটক ৫
জাল ভিসা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।
এরা হলেন- মো. জামাল (৩৪), লিটন (৩২), আব্দুল কাদের (৩২), জসিম উদ্দিন (৩৫) ও বশির উদ্দিন (৩০)।
বুধবার সকালে তাদের আটক করা হয় বলে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আলমগীর জানান।
তিনি বলেন, জাল ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য বিমানবন্দর এলাকায় আসলে ওই পাঁচজনকে আটক করা হয়।
এমিরেটস এয়ারওয়েজে তাদের জন্য টিকিট কেনা হয়েছিল।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
