২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 08:03 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবর রহমান (৫২) ওই গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রবিউল জানান, রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে প্রথম স্ত্রীর বাড়িতে যাচ্ছিলেন হবিবর। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।

একজন পথচারী তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।