২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৪ দিন পর ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর পুটিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 07:28 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার দুপুর ১২টার দিকে দোমাটি বিলে একটি পাটক্ষেতে আব্দুল মতিনের (১৯) মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মতিন উপজেলার শিবপুর জাগিরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পুটিয়া কারিগরি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুটিয়া থানার ওসি আব্দুস সালাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মতিনের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার (২৮ জুন) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মতিন।