২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, পদবী পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতি তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অফিস সহকারী মোজাম্মেল হক, মোরাদুল হক, মো. আব্দুল হাই, মো. রহুল আমিন।

বুধবারও কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান নেতারা।

কর্মবিরতির কারণে জেলা কালেক্টরেট ভবনের অফিসগুলোতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।