পরিবহন ধর্মঘটে অচল দিনাজপুর
অবৈধ যান চলাচল বন্ধ ও মটর শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার সকালে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে জেলার সকল রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে দিনাজপুর থেকে ঢাকাগামী কোচগুলোও ছাড়েনি।
এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ কেউ বিকল্প যানবাহন ব্যবহার করছে বাধ্য হয়ে।
এ ব্যাপারে থানায় মামলা করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না।
তাই তাদের গ্রেপ্তার এবং ওইসব অবৈধভাবে চলাচলকারী যান বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়।
ধর্মঘটের আওতায় বাস ছাড়াও রয়েছে ট্রাক, ট্যাংক-লরি।
