পঞ্চগড়ে তিন ভারতীয় আটক
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সদরে তিন ভারতীয়কে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান পঞ্চগড় গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক নুরনবী প্রধান।
আটকরা হলেন ভারতের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বহিদাগঞ্জের জরিফুল ইসলাম (৪২), কাজীগঞ্জের আকবর আলী (৩৮) ও মন্ডল বস্তির সকিফুল ইসলাম (৩৫)।
নূরনবী বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা ডিবি পুলিশকে খবর দেয়। পরে পুলিম তাদের আটক করে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় একটি মামলা হয়েছে।
