লিমনের বিচার শুরুর আদেশ
র্যাবের করা অস্ত্র মামলায় ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
লিমন
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৬ অগাস্ট দিন রেখেছেন তিনি।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র্যর্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারান।
এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম ছয় র্যর্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে পঙ্গু করা ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন।
এদিকে র্যর্যাব এ ঘটনায় লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ঘটনার রাতেই রাজাপুর থানায় দুটি মামলা করে।
আদালতের এ আদেশে ‘ন্যায় বিচার উপেক্ষিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন লিমনের আইনজীবী আককাস সিকদার।
তিনি বলেন, “ঘটনার দিন অজ্ঞান অবস্থায় পড়ে থাকা লিমনের চারপাশ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার দেখিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়। পিস্তলের মধ্যে থাকা এক রাউন্ড গুলি লিমনের চার পাশে পড়ে থাকতে পারে না, তা কোনো এক পাশে অথবা তার সাথে থাকতে পারে। মামলার এমন তদন্ত প্রতিবেদনই প্রমাণ করে অভিযোগটি একেবারেই সাজানো।”
আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।
আদালতের আদেশের পর লিমন বলেন, “ঝালকাঠী আদালতে এমন বিচার পাবো তা স্বপ্নেও ভাবিনি।”
নিজের ছেলেকে নির্দোষ দাবি করে লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, “র্যর্যাবের পক্ষে এই আদেশ অইছে, আমি হাইকোর্টে যামু, আমার পোলা নির্দোষ। র্যর্যাব ওরে গুলি হইরা পঙ্গু হরছে, হাইকোর্টে তা প্রমাণ অইবে।”
