বাংলালিংক গ্র্যান্ডমাস্টার সিজন-৩ শুরু
সেরা অ্যাপস তৈরির গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার তৃতীয় আসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
তৃতীয়বারের এই আয়োজনে প্রতিযোগিরা আগামী ৩০ জুলাই পর্যন্ত নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ছাত্রছাত্রীদের মধ্যে সেরা অ্যাপস তৈরির এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন পাবেন দুই লাখ টাকা, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ পাবেন যথাক্রমে দেড় লাখ টাকা ও এক লাখ টাকা।
এ বছরের প্রকল্পের থিম হচ্ছে- ‘মানুষের জীবনমান বদলে মোবাইল এপ্লিকেশন’। প্রকল্পগুলো বাণিজ্যিক এপ্লিকেশন হিসেবে পরিচালনা করা হবে।
