২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার সদরের কুসুমবাগ এলাকায় এ দুর্ঘটনায় নিহত রিকশাচালক নুর উদ্দিনের (৩৪) বাড়ি সুনামগঞ্জ সদরের মধ্যপাশা গ্রামে।

তিনি মৌলভীবাজার সদরের বড়হাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ইউএনও নিজে গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে কোর্ট রোডে দি ফ্লাওয়ার কেজি স্কুলে যাচ্ছিলেন।

কুসুমবাগ এলাকায় রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশাচালক নুর উদ্দিনের মৃত্যু হয়।

এলাকাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে ইউএনও গাড়ি থেকে নেমে পালিয়ে যান। ওই সময় তার ছেলে গাড়িতে বসা ছিল।  

ওসি বলেন, খবর পেয়ে গাড়ি ও ছেলেকে থানায় নিয়ে আসা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।