চাটখিলের মেয়র হলেন মোস্তফা কালাম
নোয়াখালীর চাটখিল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তফা কালাম।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার কাজী মো. চাহেল তস্তরী ফল ঘোষণা করেন।
এদিকে ফলাফল ঘোষণার পর দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মোস্তফা কালাম তালা প্রতীক নিয়ে তিন হাজার ৯২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী জসিম তফাদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭২৫ ভোট।
ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলা সদরে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ও র্যাব লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ২৬ এপ্রিল সাবেক মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর পদটি শূন্য হয়।
