২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিআইবির রিপোটিং কর্মশালা

চট্টগ্রামে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী রির্পোটিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক আবদুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকবান্ধব হিসেবে পিআইবিকে গড়ে তোলার চেষ্টা চলছে।

ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে পিআইবিকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করে তিনি বলেন, এ প্রক্রিয়ায় মফস্বলের সাংবাদিকরা উপকৃত হবেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আলেফ উদ্দিন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রকল্পের কনসালটেন্ট হাসান বেনাউল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।