২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে এক কিশোরীর লাশ উদ্ধার

পিরোজপুর সদরে এক কিশোরীর রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

নিহত অর্পিতা রাণী দাস শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের দিনমজুর স্বপন চন্দ্র দাসের মেয়ে। সে গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

শুক্রবার মধ্যরাতে রাত ১২টায় নিজেদের বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মৃতদেহের নাক, মুখ, কান ও যৌনাঙ্গে রক্ত জমাটবাধা ছিলো।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অর্পিতা।

ঘটনার রাতেই নিহতের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওসি রাজ্জাক।