২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় তুলা ব্যবসায়ী খুন

রাজধানীর উত্তর বাড্ডায় এক তুলা ব্যবসায়ী খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার রাতে উত্তর বাড্ডার সাঁতারকুলে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন জন যুবক জুয়েল আলী (৩০) নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই জুয়েলের বন্ধু ওই তিন যুবকের বরাত দিয়ে তিনি বলেন, রাত ৯টায় দিকে জুয়েল তার নিজ প্রতিষ্ঠান ‘খান তুলা মিলে’ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এ অবস্থায় তাকে দেখে যুবকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ কর্মকর্তা বলেন, জুয়েলের গালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

লিশের ধারণা জুয়েলকে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ ও জুয়েলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।