নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস চাপায় কলেজছাত্রসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঢাকার মালিবাগের শহীদুল ইসলামের ছেলে শাহরিয়ার সাগর (৩২) ও খিলগাঁও এলাকার আসিফ হোসেন (১৮)।
আসিফ সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ বলেন, সিলেটের একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটর সাইকেলযোগে ঢাকা ফিরছিলেন তারা। পাঁচরুখী এলাকায় একটি সেতুর কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়।
এ সময় পেছনে থাকা একটি বাস তাদেরকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটানর পর চালক বাস নিয়ে পালিয়ে গেছে।
