২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ৩ জন আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 11:15 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

শুক্রবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার যাত্রাবাড়ীর হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে অভিযান সালাম মিয়া (৩০), মোস্তফা মিয়া (২৫) ও জালা উদ্দিনকে (৩০) সাড়ে তিন হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয়।

তাদের সঙ্গে দশ হাজার তিনশ’ টাকাও পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।