২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার সদর উপজেলার কুশখালি সীমান্তের ওপারে ভারতের লাউডুবি এলাকা হাসান আলীকে আটক করে তারা।

হাসান আলী উপজলার টেংরাখালী গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা (অপস) মেজর আনোয়ারুল মাজহার সাংবাদিকদের জানান, ভারতের খলিসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা হাসান আলীকে নিয়ে গেছে।

ধারনা করা হচ্ছে, ভারতীয় গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। তবে এখনো তাকে ফেরত দেয়ার ব্যাপারে বিএসএফ কোনো ব্যবস্থা নেয়নি।