খুলনায় সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২
খুলনা সদরে পিকআপের ধাক্কায় রিকশা ভ্যানে থাকা নবজাতক ও তার খালার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা ও ভ্যান চালক।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শের-ই-বাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বয়স মাত্র তিন দিন। শেফালীর বয়স ১৬ বছর।
ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, সকালে নবজাতক সন্তান ও বোনকে নিয়ে ভ্যানে করে হাসপাতাল থেকে নগরীর রায়পাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন ওই মা।
“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
