শিশু সদনে ‘নির্যাতনে হত্যা’
ময়মনসিংহ শহরতলীতে সরকারি শিশু সদনে (বালক) নির্যাতনে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার শম্ভুগঞ্জ এলাকার এই শিশু সদন কর্তৃপক্ষ রায়হান (৯) নামের শিশুটির লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান,
রায়হান সদর উপজেলার দক্ষিণ মোড়লপাড়া এলাকার প্রয়াত দুলু মিয়ার ছেলে। তার মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বেলা সাড়ে ১১টার দিকে রায়হানের মরদেহ তার নানী রাহেলা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী রায়হানের লাশ নিয়ে আসা সরকারি শিশু সদনের দুকর্মকর্তাকে লাঞ্ছিত করে আটকে রাখে।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকারের মধ্যস্থতায় কোতোয়ালি থানা পুলিশ ওই দুকর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
ওসি আরো জানান, সরকারি শিশু সদনের (বালক) প্রশিক্ষক আজিজুর রহমান, মেডিকেল অ্যাসিস্টেন্ট সাইফুল ইসলাম ও ছাত্র মিজানুর রহমানকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া শিশু রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
