২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিআইবির কর্মশালা শুরু

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে সাংবাদিকদের তিনদিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সহায়তায় তিনদিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামসুল আলম চৌধুরী।

চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক শাহেলা আক্তার ও ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সাম্প্রতিক বিষয়াদি যথাযথভাবে পাঠকের সামনে উপস্থাপন করা অপরিহার্য। আর এর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিটি এডিটর জিয়াউর রহমান।

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালা চলবে শনিবার পর্যন্ত। এতে চট্টগ্রামের স্থানীয়, জাতীয় দৈনিক, অনলাইন সংবাদপত্র ও টিভিতে কর্মরত ত্রিশজন সাংবাদিক অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান।