মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
মাগুরার শ্রীপুর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার কালীনগর গ্রামে এ সংঘর্ষ চলাকালে ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই স্থানীয় নেতার বিরোধের জেরে দুপক্ষের সমর্থকরা সকাল ১০টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দুপক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
পরে শ্রীপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বলেন ওসি।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল (২৫), রেজাউল করিম (৪০), মানিক (৩৮), জিয়াউর রহমান (৪০), মিজান (২৫), রাজেক মোল্লা (৬০), বারেক মোল্লা (৭০), বিলাত আলী (৫০), হামিদুল (৫০), জাহিদুল (২৫), আতিয়ার রহমান (৩৫) ও লুৎফর (৪০)।
