২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নাসিং শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কোর্স শেষে এক বছর মেয়াদী ইন্টার্ন শিপ চালুসহ ছয় দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার সকালেও ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, প্রতি মাসের বৃত্তির পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় এপ্রোন পরার অনুমতি।

এসব দাবিতে রোববার থেকে তারা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক কাকলী আকতার।

শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

শিগগিরই বিষয়টির সমাধান হবে বলেও আশা করছেন তিনি।