২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে দক্ষিণ খাইলকুর এলাকায় মিছিল করার অপরাধে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

হলফনামা সূত্রে জানা যায়, মনিরুজ্জামান স্থানীয় নূরী ফ্যাশন নামের পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা।

তবে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হীরা সরকার জানান, মনিরুজ্জামান সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।