মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
গোপালগঞ্জ সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার গোলাবাড়ীয়া গ্রাম থেকে বাবুল কাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম।
তিনি জানান, দুপুরে ছাত্রীকে একা বাসায় পেয়ে ধর্ষণ করে রিকশাচালক বাবুল।
গোপালগঞ্জ আড়াই শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক অসিত কুমার মল্লিক জানান, প্রাথমিকভাবে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
