বান্দরবানে তিন ‘রোহিঙ্গা’ আটক
বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নে ডাকাত সন্দেহে তিন ‘রোহিঙ্গাকে’ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার চেমি ছাংও পাড়া থেকে আটকরা হলেন মো. আবদুল গণি, মো. রফিক ও মো. শাকের।
পুলিশ জানিয়েছে, এ তিনজনের বাড়ি মিয়ানমারের আকিয়াবের বুচিডং এলাকায়।
বান্দরবান থানার ওসি মো. আমির হোসেন বলেন, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এদের আটক করা হয়েছে।
যাচাইবাছাই করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।
রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা বলেন, ৩০ জনের ‘রোহিঙ্গা ডাকাতের’ একটি দল গত দুই মাসে রাজবিলা, উদাল বনিয়া, রাজস্থলি, কমলাছড়ি, তেংখালি ও পাঁচ নম্বর এলাকায় অন্তত আটটি ডাকাতি করেছে।
