২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী নগরীতে পুলিশভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার রাত ৮টার দিকে নগরীর তালাইমারী কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

নিহত সোহেল (২৬) নগরীর কেদুর মোড় এলাকার বাসিন্দা। সাহেব বাজারে তার কাপড়ের দোকান আছে।

বোয়ালীয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহেল দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এ ঘটনার পর পরই এলাকার বিক্ষুদ্ধ লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।