লুৎফর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সাবেক এই গভর্নরের অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লুৎফর রহমান। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
তার জামাতা কাজী মো. আফতাব-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
১৯৯৬ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন লুৎফর রহমান সরকার। ১৯৯৮ সালের নভেম্বর পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।
