টেকনাফে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
কক্সবাজারের টেকনাফে এক হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় একটি ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং এলাকার সাব্বির আহমদের ছেলে ওসমান গণি (৩০) ও তার স্ত্রী লায়লা বেগম (২৫)।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাশরুল হক বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
