সেন্টমার্টিনে ২ লাশ উদ্ধার
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ২টার দিকে স্থানীয়রা এ তথ্য দেয় বলে পুলিশ জানায়।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতদেহ দুইটি ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ১৬ জুন মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এরা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
