২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল

প্রধানমন্ত্রী ও তার পরিবার সম্পর্কে আপত্তিকর লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার দুই ইমামের মুক্তির দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার বিকেলে উপজেলা সদরের  চৌরাস্তা মোড় থেকে বের হয়ে মিছিলটি বাজারের ময়দার মিলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক  সাংসদ শাহ মো. আবু জাফর, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ 

সম্পাদক সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি মো. আফসারউদ্দিন।

গত ৮ জুন বোয়ালমারীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান (৫২) ও গুণবহা-তালতলা মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলামকে (৩২) আপত্তিকর লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিমুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।