৫ অতিরিক্ত সচিবকে বদলি
জনপ্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এদের মধ্যে সরকারি পরিবহন অধিদপ্তরের পরিবহন কমিশনার দিলরুবাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শওকত আলীকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ আহমেদকে করা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার।
অন্যদিকে বাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমাকে বাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও বাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. লাল হোসেনকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক করে আদেশ জারি করা হয়েছে।
