২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ চুরির দায়ে বাড়ির মালিকদের জরিমানা

গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে বাড়ির মালিকদের ৭ লাখ টাকারও বেশি জরিমানা করেছে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার দিনভর অভিযান চালিয়ে ৮ বাড়ির মালিকের কাছ থেকে ৭ লাখ ২৪ হাজার ৩৬২ টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম (টেকনিক্যাল) মো. খালেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ভ্রাম্যমাণ আদালতে বাড়ির মালিকদের জরিমানা করেন।

এরা হলেন- সদর উপজেলার বোর্ডবাজারের দক্ষিণ খাইলকুর এলাকার মো. রফিকুল ইসলামকে ১ লাখ ৫৭ হাজার ৬৬৯ টাকা, নাজিম উদ্দিনকে ৯১ হাজার ৯৪৬ টাকা, আব্দুল কাদিরকে ২ লাখ ৫৪ হাজার ৩৫৫ টাকা, আব্দুল জলিলকে ২০ হাজার ৭৪১ টাকা, খলিলুর রহমানকে ২০ হাজার ৭৪১ টাকা, রওশন আলীকে ২০ হাজার ৭৪১ টাকা, তুষার মিয়াকে ২০ হাজার ৭৪১ টাকা ও আলিম উদ্দিনকে ১ লাখ ২৭ হাজার ৪৮২ টাকা জরিমানা আদায় করা হয়েছে।