২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ দখল থেকে চট্টগ্রাম বন্দরের জমি উদ্ধার

অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দরের ১০ শতকের বেশি জমি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায়  দুই কোটি টাকা বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে বুধবার নগরীর দক্ষিণ হালিশহরের ঈশান মিস্ত্রীর হাট এলাকায় ১০ দশমিক ১৮৫ শতক জায়গায় অবস্থিত দুটি পুরাতন ভবন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন ।

অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের ওই জরাজীর্ণ ভবন দুটিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাস করে আসছিল।

অভিযান চালিয়ে ভবনে বসবাসরতদের সরিয়ে তাদের নির্মিত কিছু অবৈধ কাঠামো উচ্ছেদ করে তা সিলগালা করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট বলেন, উদ্ধার হওয়া এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।