নোয়াখালীতে প্রতিবন্ধীদের প্রতীকী অনশন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ৩ দফা দাবি আদায়ে অনশন করছে প্রতিবন্ধীরা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।
সংগঠনের আহবায়ক আবু আবদুল্যাহ জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমন্বয় মন্ত্রণালয় স্থাপন করা, জাতীয় সংসদে ৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে প্রতিবন্ধীদের জন্য দুটি আসন সংরক্ষণ, জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা এবং জাতিসংঘ সনদের আলোকে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা করা।
