সিরাজগঞ্জে স্কুল শিক্ষক খুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ির কাছাকাছি একটি স্থান থেকে নিখিলের লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ীর আনুমানিক একশ গজ দূরে কে বা কারা নিখিলকে হত্যা করে লাশ ফেলে যায়।
তার মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে বলে জানান তিনি।
ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
