চুয়েটে সংঘর্ষ তদন্তে কমিটি
চট্টগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আবদুর রশীদকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী ২৮ জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ কুমার পাল।
কমিটির সদস্য সচিব হলেন তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
শনিবার রাতে চুয়েট ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের পর ২৪ জুন পর্যন্ত চুয়েট বন্ধ ঘোষণা করে প্রশাসন।
