২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আইনজীবীদের আদালত বর্জন

পঞ্চগড়ে এক বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীরা তার আদালত বর্জন করছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার সকাল থেকে জেলা জজ আদালতের সহকারি জজ সুলতান মাহমুদের অপসারণের দাবিতে আইনজীবীরা এ কর্মসূচি পালন করছেন।

সুলতান মাহমুদ বোদা উপজেলা সহকারী জজ আদালতের বিচারক ও দেবীগঞ্জ উপজেলা সহকারী জজ আদালতের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা আইনজীবি সমিতির সভাপতি আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রিতা, স্বেচ্ছাচারিতাসহ আইনজীবি ও বিচার প্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিচারক সুলতান মাহমুদের আদালত বর্জন করছেন আইনজীবীরা।

জেলা ও দায়রা জজ বুধবার ছুটি থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেয়া হবে বলে জানান আমিনুর রহমান।