লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উওর ডাউয়াবাড়ীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পারুল বেগম (২৩) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী।
হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ের বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় তাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।”
