শান্তিনগরে ধোঁয়ায় গৃহবধূ অসুস্থ
রাজধানীর শান্তিনগরের একটি বাসায় আগুন লেগে এক গৃহবধূ অসুস্থ হয়েছেন।
শনিবার বিকালে শান্তিনগরের ৭৫/৭৬ নম্বর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিকাল ৫টার দিকে ১২ তলা ভবনের নীচতলায় লাগা আগুনের পপি নামে এক গৃহবধূ অসুস্থ হন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার আধ ঘন্টা পর পরে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
