২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের গাড়িতে হামলা

খুলনায় নির্বাচনে ভোট গণনাকালে শনিবার রাতে বিএনপিকর্মীরা র‌্যাবেরে একটি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আশিক হোসেন ও মামনুর রশীদ, খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে বয়রার হাজী ফয়েজউদ্দীন কেন্দ্রের ভোট গণনা শেষে খুলনা জিলা স্কুলে ব্যালট পেপার পাঠানোর সময় র‌্যাবের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির আনারস প্রতীকের পোলিং এজেন্টদের রেজাল্ট শিট বুঝিয়ে না দিয়ে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় ওই ভোটকেন্দ্র ঘেরাও করে বিএনপিকর্মীরা।

তারা সেখানে বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাসের সমর্থনে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

তারা জানান, খবর পেয়ে র‌্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছালে উত্তেজিত নেতাকর্মীরা র‌্যাবের গাড়ি ভাংচুর করে।

এ প্রসঙ্গে র‌্যাবের কোম্পানি কমান্ডার-১ এর অধিনায়ক মীর মোদাচ্ছের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাবের একটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে।এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”

এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রের ফলাফল খুলনা জিলা স্কুলে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেন।

এদিকে নগরীর ৭নম্বর ওয়ার্ডের বিএনপি কার‌্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিএনপি অফিসে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”