২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাল্যবিয়ে পণ্ড

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন দুইটি বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

নির্বাহী কর্মকর্তার নির্দেশে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ও বাহাদুরপুর গ্রামে বিয়ে বাড়িতে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।

নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক জানান, শুক্রবার উপজেলার রুদ্রপুর গ্রামের মেকবর আলীর মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী পলি খাতুনের (১২) সঙ্গে একই উপজেলার বিজলি বালাতৈড় গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন হোসেনের (২০) বিয়ে হওয়ার কথা ছিল।

এছাড়া বাহাদুরপুর গ্রামের ইয়াসিন আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রত্না খাতুনের (১১) সঙ্গে পাশের মান্দা উপজেলার ফেটগ্রামের আব্দুস ছালামের ছেলে ফারুক হোসেনের (১৮) বিয়ের দিন ছিল।

ওসি আরো জানান, বাল্য বিয়েই সম্পন্ন হচ্ছে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসানের নিদের্শে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।

বিয়ে বন্ধের সঙ্গে সঙ্গে মেয়ের বাবার কাছ থেকে সাবালিকা না হওয়ার পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়েছে।

পুলিশ আসার খবর পেয়ে বরযাত্রী সটকে পড়ে বলেও জানান তিনি।