২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, পোশাক কারখানায় ছুটি

হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শনিবার গাজীপুর সদরে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ইউনিগিয়ার্স নামের এই কারখানা বড়বাড়ি এলাকায় অবস্থিত।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন জানান, হাজিরা বোনাস চারশ’ টাকা থেকে বাড়িয়ে ছয়শ’ টাকা এবং মাসে চারশ’ টাকা করে লাঞ্চ বিল চালুর দাবিতে দুপুর আড়াইটার দিকে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে।

কর্তৃপক্ষ বিকেল ৪টার দিকে রোববার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।