২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভোটকেন্দ্রে মিছিলের চেষ্টা, আটক ৯

খুলনায় ইসলামী আন্দোলন সমর্থিত এক কাউন্সিলর প্রার্র্থীর পক্ষে মিছিলের চেষ্টার সময় নয় জনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 05:08 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর ক্রিসেন্ট জুট মিল কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান খালিশপুর থানার ওসি শহীদুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর প্রার্থী শামসুল আলমের পক্ষে মিছিলের চেষ্টার সময় র‌্যাব নয়জনকে আটক করে তাদের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্র্শীরা জানান, শামসুল আলমের নির্বাচনী প্রতীক চাঁদ সম্বলিত প্রচারপত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল একসঙ্গে কেন্দ্রের বাইরে ঘোরা-ফেরা করছিলো।

এ সময় র‌্যাবের একটি গাড়ি এলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় নয় জনকে আটক করে র‌্যাব।