২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

রাজশাহীর বোয়ালিয়া উপজেলায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের (ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 03:37 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খড়খড়ি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ভুটভুটির তিন যাত্রী মারা যান। চালকও আহত হন।

নিহতদের মধ্যে একজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন, উপজেলার দাসপুকুর এলাকার বাসিন্দা ফরিদা আক্তার (৩৮)।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ তিনটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে তার চালক পালিয়ে যান বলে ওসি জানান।