২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় চুরি, গ্রেপ্তার ৩

সাভারের একটি কারখানা থেকে মালামাল চুরির অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার ‘আফাজউদ্দিন স্পিনিং মিলস লিমিটেড’কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন আফাজউদ্দিন স্পিনিং মিলের স্টোর অফিসার বেলায়েত হোসেন (৩৭), সিকিউরিটি সুপারভাইজার আব্দুস সাত্তার (৪৫) ও নিরাপত্তাকর্মী মো. লিটন (৪০)।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কারখানার তৃতীয় তলার স্টোর রুম থেকে বৈদ্যুতিক তার, ট্রান্সফর্মার, খুচড়া যন্ত্রাংসসহ প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে কারখানার উপ-মহাব্যবস্থাপক ফরিদুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা করেছেন।