পুলিশ পরিদর্শক হলেন ২৯৬ জন
সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে পদোন্নতি পেয়ে পরিদর্শক হলেন পুলিশের ২৯৬ জন উপ পরিদর্শক।
পুলিশ মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার বুধবার এই পদোন্নতির আদেশ দেন। পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পদোন্নতি পাওয়া এই ২৯৬ জনকে বদলিরও আদেশ হয়েছে।
পুলিশের পরিদর্শক পদকে সম্প্রতি প্রথম শ্রেণীর মার্যাদা দিয়েছে সরকার।
