২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে শোবার ঘর থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার হরিণহাটি এলাকায় একটি বাড়ি থেকে ঝুমার (২০) লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের ঘাটাইল থানার বগাগান এলাকার ইনছান আলীর মেয়ে ঝুমা কালিয়াকৈরে এ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেড কারখানায় চাকরি করতেন।

মৌচাক পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, হরিণহাটিতে আলিমের বাড়ির একটি ঘরে ভাড়া থেকে চাকরি করতেন ঝুমা।

সকালে ঘরের দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়ারা তাকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তারা। সকাল ৯টার দিকে ঝুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আজাহারুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঝুমা।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।