ঝালকাঠীতে মন্দিরে চুরি
ঝালকাঠী শহরের শীতলাখোলা এলাকার লোকনাথ মন্দিরে চুরি হয়েছে।
এ ঘটানায় পুলিশ মো. ছিদ্দিক (৩৫) নামের একজনকে আটক করেছে।
বুধবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে।
মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মন্দিরের তালা ভেঙে দুটি দানবাক্স, দুটি পিতলের পাদুকা এবং পূজার সামগ্রী নিয়ে গেছে।
ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
