২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: সাভারে তিন পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের কারণে সাভারের তিনটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 05:47 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

শিল্প পুলিশের সাভার জোনের উপপরিদর্শক ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় জেকে ফেব্রিক্স লিমিটেড, জেকে নিট কম্পোজিট লিমিটেড ও তনিমা নিট কম্পোজিট লিমিটেডেরর মূল ফটক ও দেয়ালে কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়া হয়।

শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে জানান তিনি।

শ্রমিকদের বরাত দিয়ে উপপরিদর্শক ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার কারখানার ফটকে তল্লাশি করা নিয়ে শ্রমিক ও কারখানার নিরাপত্তাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়।

বুধবারও শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার কারখানা বন্ধের নোটিস দেয় কর্তৃপক্ষ।