বরিশালে বিজিবি পৌঁছেছে
সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি দল বরিশালে পৌঁছেছে।
বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে বিজিবির ৯৬ সদস্যের একটি দল বরিশালে এসে পৌঁছে। বর্তমানে তারা বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অবস্থান করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬ জুন পর্যন্ত বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ কমিশনার।
