২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ’র সামনে বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কল্যাণপুরের একটি কারখানার শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 08:32 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

নিউ অ্যাপারেল গার্মেন্টসের শতাধিক শ্রমিক বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে এ বিক্ষোভ করেন।

পরে বিজিএমইএ নেতারা বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করেন বলে জানান রমনা থানার এসআই শাহিনুর আলম।

তিনি বলেন, বিক্ষোভ শুরুর আধা ঘণ্টা পর শ্রমিকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে আগামী ১৮ জুনের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়া হয়। এরপর কর্মসূচি শেষ করেন শ্রমিকরা।